বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজী মোশারফ হোসেনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৩ পিএম
হাজী মোশারফ হোসেনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদজুমা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরের হাওলাদার নূরানী জামে মনজিদে এ আয়োজন করা হয়।

এসময় বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি আশিক এলাহি।

মিলাদ পূর্বক মুসল্লিদের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন বলেন, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তাকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন নিপীড়ন করছে। বেগম খালেদা জিয়া দেশ এবং দেশের মানুষের জন্য তার জীবন উৎস্বর্গ করেছেন। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি এই বয়সেও সংগ্রাম করে যাচ্ছেন। আমরা তার সুস্থতা  এবং দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের  দীর্ঘায়ু কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ আলী, জেলা যুবদলের সিনিয়র সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদার, যুগ্ম সম্পাদক কালু রাঢ়ি, জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি মেহেদি হাসান রণি ভুইয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেক দলের সাধারণ সম্পাদক বাদল বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ।

Model Hospital

উল্লেখ : জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital