শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০০ পিএম
নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন হলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ তার মৃত্যুর খবর, স্তব্ধ যেন পুরো হাজীগঞ্জ। সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী। তিনি ছিলেন ইউনিয়নের প্রাণ। রাজনীতির তরুণ কর্মীদের তিনি ছিলেন অভিভাবক।

শুক্রবার সকাল ১০টা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে প্রথম জানাজা, জুম্মার নামাজের পর উপজেলার রাজারগাঁও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা ও তৃতীয় জানাজার নামাজ নিজ বাড়ি পূর্ব রাজারগাঁওয়ে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজের আগে মরহুমকে নিয়ে ভার্চুয়ালী স্মৃতিচারণ করেন, হাজীগঞ্জ- শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

Model Hospital

এছাড়াও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর সহ নেতাকর্মীরা আবদুল হাদীর কর্ম জীবনের স্মৃতিচারণের সময় কান্নায় ভেঙে পড়েন।

মরহুম আব্দুল হাদী কর্মজীবনে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ছিলেন টানা তিনবার। রাজনৈতিক জীবনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন দুই বার। তাঁর মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও স্বজনরা।

নামাজে জানাজায় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, দিনমজুরসহ সকল শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital