বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে মাজার জিয়ারত করলেন মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২১ পিএম
কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে মাজার জিয়ারত করলেন মায়া চৌধুরী
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি দরবারের প্রতিষ্ঠাতা ও পীর ক্বি¡বলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম সাংবাদিকদের বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে সবসময় ইসলামের উন্নয়ন হয়, মসজিদ মাদরাসার উন্নয়ন হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্বসভায় পরম মর্যাদায় অভিষিক্ত।
তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরাসা কেবল মতলবের নয়, সারাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামি দর্শনীয় স্থাপনা। এটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। দোয়া পরিচালনা করেন মাওলানা আহমদ উল্ল্যাহ।
জিয়ারত শেষে ফরাজীকান্দি ইউনিয়স্থ আনন্দ বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত পথসভায় যোগদেন তিনি। ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, আওয়ামী লীগ নেতা গাজী মুক্তার হোসেন,
সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।
এসময় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আইয়ুুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ তিতাস, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী, হাবিবুর রহমান হাফিজ তপদার, আওয়ামী লীগ উপ কমিটির সাবেক সদস্য আহসান উল্ল্যাহ হাসান,  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, যুবলীগ নেতা মুসা সরকার, ফখরুল ইসলাম সরকার, আনোয়ার জাহিদ বাবু সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, আওঢামী লীগ নেতা কামাল হোসেন গাজী, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান গাজী সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুল হক চৌধুরী সুমিত, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী সম্রাট, যুবলীগ নেতা মাইনুল চিশতী, উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি নইমুল ইসলাম লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা নোমান দেওয়ান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital