বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মইনীয়া যুব ফোরাম ও ছোট হলদিয়া যুব সমাজের ব্যবস্থাপনায়

মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৭ পিএম
মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত
মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, শাহজাদা ড.সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মাজিআ) নির্দেশে মতলব উত্তরে মইনীয়া যুব ফোরাম ও ছোট হলদিয়া যুব সমাজের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)স্বাগত জানিয়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা র‌্যালিটি ছোট হলদিয়া মাওলানা আরিফুল্লাহ শাহ্ মাদ্রাসা প্রাঙ্গণ  হতে শুরু করে ফরাজিকান্দি দরবার শরীফে গিয়ে মিলাদ ও তাবারকের মাধ্যমে শেষ হয়।
মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আহমদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস-চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ মনির হোসেন,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান হারুন, সাংস্কৃতিক সম্পাদক মুক্তার হোসেন মেনন, আইসিটি বিষয়ক সহ সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ প্রমুখ।
উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ হালিম সরকার, মাও. মোবারক হোসেন, মাও. নিজাম উদ্দিন রিপন, মোহাম্মদ শাকিল, আশেকে মইনুদ্দীন মাওলা, আবু সাইদ, রবিন, ইমন, রিয়াদ, আকাশ, সাইফুল, শাকিল, রাহাত, রব্বানী, ফরিদ, ইসমাইল, শিশির, নাঈম, আলিফ, রাব্বি প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital