বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৩ কোটি ১৫ লক্ষ টাকার স্বর্ণ সহ গ্রেফতার- ২

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:০২ পিএম
চাঁদপুরে ৩ কোটি ১৫ লক্ষ টাকার স্বর্ণ সহ গ্রেফতার- ২
পাচারকালে প্রায় পৌণে চার কেজির ৭টি স্বর্ণের বারসহ ২ স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। জব্দ স্বর্ণের দাম প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা।
শনিবার২৩ সেপ্টেম্বর বিকালে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এস আই মামুনুর রশীদের তত্ত্বাবধানে পুলিশি চেকপোস্টে শহরের গুনরাজদী এলাকায় একটি যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে সন্দেহজনক ২ আসামীকে আটক করে পুলিশ।
পরে তাদের দেহ তল্লাশী করে কাপড়ের বেল্টের ভিতর থাকা মোট ৩৫৪ ভরি ৬ আনা ৫ রতি ওজনের ৭টি স্বর্ণের বার কস্টেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়।
আসামিরা হচ্ছেন চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দর কিল্লা এলাকার যতীন্দ্র ধরের ছেলে বিকাশ ধর সুমন(৪৩) এবং পাহাড়তলী এলাকার বনিকপাড়ার ভাড়াটিয়া মাখন চন্দ্রের ছেলে মনোরঞ্জন ভৌমিক(৩২)।
তারা ফরিদগঞ্জ হতে চাঁদপুর লঞ্চঘাটে যাচ্ছিলো ঢাকায় এই স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় প্রেস ব্রিফিং এ বলেন, আসামিরা স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং ধারনা করছি এগুলো অবৈধভাবে বার আকারে পাচারের জন্য চাঁদপুরকে রুট হিসেবে ব্যবহার করছিলো। যেকোন চোরাচালান আটকের জন্য নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে পুলিশ চেক পোস্টে স্বর্ণের এই চালানটি ধরা পড়ে। এদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে আটক আসামিরা পুলিশকে জানায়, স্বর্ণের বার গুলো বিপ্লব ধর ও লক্ষণ দর নামীয় নিকট হতে গ্রহণ করে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে তথ্য সদর মডেল থানা এফ আই আর নং -৬৫, তারিখ ২৩-৯-২০২৩ খ্রিঃ জিআর নং- ৬২৭,২৩-৯-২০২৩ খ্রিঃ,ধারা ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-খ(১) এর (ক) মামলা রুজু করা হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক পুলিশ রিমান্ড আবেদন করা হবে।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি শেখ মোঃ মুহসীন আলম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসানুল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital