বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে ফ্রি এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৭ পিএম
চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে ফ্রি এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন
চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ১৫ জন নারীকে ফ্রিতে এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন প্রদান করা হয়।
২৩ সেপ্টেম্বর শনিবার সকালে চাঁদপুর পুরানবাজারে গ্লামার ওয়ার্ল্ডে চাঁদপুরের নারীদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” এই প্রশিক্ষনের আয়োজন করেন।
প্রশিক্ষণে ছিল মেকআপ প্রোডাক্ট নলেজ, পার্টি মেকওভার লুক, শাড়ি পরানো এবং হেয়ার স্টাইলসহ নানা রকম মেকআপ সংক্রান্ত তথ্য।
এ্যালিগেন্ট পার্টি মেকওভার প্রশিক্ষন প্রদান করেন গ্লামার ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা মুন্নি আলিশা।
ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে পরিচালনা করেন মুন্নি আলিশা।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিকভাবে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মাহিমা মোস্তফা মীম, দিয়া চৌধুরী কান্তা, মুনিয়া আক্তার, রোকশানা আক্তার, ইলমা আক্তার, নুসরাত জাহান ঐশী, সুইটি আক্তার, নাজমুন নাহার বৃষ্টি, মারিয়া আক্তার, আফসানা আক্তার, সুমাইয়া আক্তার, সুমাইয়া, তানজিলা আক্তার বিথী, হিরামনি আক্তার, সালমা আক্তার, প্রশিক্ষনার্থীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।