শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা সমাবেশ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়ন বার্তা সবার মাঝে পৌঁছাতে হবে : এসি মিজান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৭ পিএম
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়ন বার্তা সবার মাঝে পৌঁছাতে হবে : এসি মিজান

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধরাণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের উন্নয়নের বার্তা সবার মাঝে পৌঁছাতে হবে।

সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের স্বার্থ না দেখে দেশ-জাতি ও দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কেউ অপরিহার্য নয়।

শনিবার (২৩ সেপ্টেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনের মাঠে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা সভায় একথা বলেন তিনি।

মতলব উত্তর উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা সমাবেশে মিজানুর রহমান (এসি মিজান)সহ অতিথিবৃন্দ।

Model Hospital

মিজানুর রহমান (এসি মিজান) আরো বলেন, উন্নয়ন-অগ্রগতির ধারাকে অক্ষুন্ন রাখতে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি হবে। শেখ হাসিনা পুনরায় নির্বাচিত না হলে এই দেশ একশ বছর পিছিয়ে যাবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কোনো অপশক্তি পরাজিত করতে পারবে না। সরকারের উন্নয়ন-অর্জন জনগণের ঘরে ঘরে গিয়ে প্রচার করতে হবে। গ্রামগুলোতে রাস্তা-ঘাট হচ্ছে, মানুষের দূর্ভোগ কমেছে সবকিছুই দৃশ্যমান।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরে আবারো নৌকায় ভোট চান মিজানুর রহমান।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য আতিকুল ইসলাম শিমুল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার মো. আবুল কালাম, ছেংগারচর পৌর কাউন্সিলর শাহজাহান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু।

মতলব উত্তর উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচারণা সমাবেশে উপস্থিতির একাংশ।

মিজানুর রহমান বলেন, সামনে নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার জন্য দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা চালাচ্ছে। সারা পৃথিবীতে যেভাবে সংবিধান অনুযায়ী নির্বাচন হয় সেভাবেই বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু হবে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগসহ সকল সংগঠন যেভাবে তাদের দায়িত্ব পালন করছে।

বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শেখ হাসিনা ১৯ বার মৃত্যুকে আলিঙ্গন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এসি মিজান বলেন, ষড়যন্ত্রের নীলনকশা না করে আপনারা নির্বাচনে আসুন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুসহ বাংলাদেশের সকল পর্যায়ে শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। বিএনপি-জামায়াত বিভিন্ন সময়ে বিভিন্ন দফা দিয়ে রফায় পরিণত হয়েছে।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার ৯টি ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায় কানায় লোক সমাগম হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital