বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে সরকারের উন্নয়ন বিষয়ক ইসফাক আহসান সিআইপি’র মতবিনিময়

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩১ পিএম
মতলব উত্তরে সরকারের উন্নয়ন বিষয়ক ইসফাক আহসান সিআইপি’র মতবিনিময়

মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে পৌঁছানোর লক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কলাকান্দা ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার লতরদী গ্রামে তৃনমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয় প্রত্যাশাী এম. ইসফাক আহসান (সিআইপি) বলেন, পাড়ায় পাড়ায় জনগণের কাছে শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচার করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সর্বস্তরের জনসাধারণের মাঝে ফ্রী করোনা টিকা প্রদান করেছে, যেটা উন্নত বিশ্ব করতে পারেনি। বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক। মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে গৃহ প্রদান করেছে, গরীব অসহায়দের মাঝে বিভিন্ন ভাতা চালু করেছে, স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (পণ্য) সরবরাহ করেছে। এলাকার রাস্তাঘাট সহ সার্বিক বিষয়ে উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বর্তমান সরকার উন্নয়নের রোল মডেল।

আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান এর সভাপতিত্বে ও কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শ্যামলের পরিচালনায় বত্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান, সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ, এড. মো. জসিম উদ্দিন, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা সুলতান আহমেদ, হাসমত আলী, কলাকান্দা ইউপি যুবলীগের আহবায়ক মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন বকাউল, কলাকান্দা ইউপি সদস্য মাসরাফি মাসুদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital