বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব খাদেরগাঁও সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অনিয়মের অভিযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫৯ এম
মতলব খাদেরগাঁও সঃ প্রাঃ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অনিয়মের অভিযোগ
সরকারি নীতিমালা ভঙ্গ করে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ও উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ার অনিয়ম ওঠেছে। বিষয়টি নিয়ে ঐ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে গঠনতন্ত্র উপেক্ষা করে জোরপূর্বক ফারুক বিন জামান খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হন।
তথ্যানুসারে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদ্য নির্বাচিত উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
 বিশেষ করে খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর প্রভাবে অনিয়ম, স্বেচ্ছাচারীতা ও স্বজনপ্রীতির মাধ্যমে সভাপতি নির্বাচিত হোন ফারুক বিন জামান। শুধু সেখানেই থেমে থাকে নাই তাকে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর  মতলব দক্ষিণ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন বিষয়ে বর্তমান আইন অনুযায়ী , গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ রয়েছে যে,  প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী কোন সরকারী/বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক/শিক্ষিকার মধ্যে শিক্ষক প্রতিনিধি নেয়ার নিয়ম রয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট আরও উল্লেখ রয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন করতে হলে প্রার্থীকে অবশ্যই অনার্স (স্নাতক) পাশ হতে হবে। একই সাথে প্রার্থীর সন্তানকেও ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা হিসেবে সভাপতি প্রার্থীর সন্তানকে অবশ্যই ওই বিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। এছাড়া বিদ্যোৎসাহী সদস্যদেরও সন্তান বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী হতে হবে এবং তাদেরও শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এসএসসি হতে হবে। কমিটির সভাপতিকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এমন  শর্ত যুক্ত করে প্রাইমারী স্কুলের ব্যবস্থাপনা কমিটি গঠনে নতুন নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  প্রজ্ঞাপনে সু-স্পষ্ট বলা আছে কোন সরকারী প্রাথমিক বিদালয়ের পরিচালনা কমিটির সভাপতি দ্বিতীয় বারের পরে আর তৃতীয় বার হতে পারবেনা।
বিভিন্ন সুত্রে জানা গেছে খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ফারুক বিন জামান স্নাতক ডিগ্রীধারী নয় বলে বিভিন্ন মহলে অভিযোগ ওঠেছে।তিনি নাকি ডিপ্লোমা ডিগ্রি ধারী।
খাদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশনআরা বেগম এ বিষয়ে বলেন, ওনাকে সকল নিয়ম মেনেই নেয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার  বলেন, সংশ্লিষ্ট এলাকার ক্লাস্টার বলতে পারবে।আমার সামনে কাগজ উপস্থাপন করলে সাক্ষর করেছি। তবে ওনার কমিটির সভাপতি পদ স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস বলেন, আমি এ বিষয়ে জানি না।
অনিয়মের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার বিষয়ে ফারুক বিন জামান বলেন, আমি স্কুলের দাতা সদস্য। আমার যে কাগজ নিয়ে প্রশ্ন ওঠেছে আপনারা সরেজমিনে এসে দেখে যান।
এলাকাবাসীর দাবী ফারুক বিন জামানের স্নাতক ডিগ্রীর সনদ সত্য কিনা তদন্ত করা হোক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital