বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশ বিরোধীরা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে :  ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪১ পিএম
দেশ বিরোধীরা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে :  ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন,আওয়ামী লীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ^বাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। সে জন্য তিনি মৃত্যুঞ্জয়ী নেতা হিসেবে সারা বাংলাদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে অভূতপূর্ব উন্নয়নের জন্য দেশবাসী আবারো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে নিরংকুশভাবে নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। বিএনপিসহ যে সকল দেশ বিরোধী শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বা অপপ্রচার করছে তাদের অত্যাচারে মানুষ আর তাদেরকে বিশ্বাস করছেনা,আরো কিছু দেশ বিরোধীরা বিদেশে রাজনৈতিক আশ্রয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। তাদের অপপ্রচারের কোন ভিত্তি নেই বলেই সাধারন জনগন তাদের বিশ্বাস করে না ।

তিনি রবিবার সন্ধ্যায় উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয় মাঠে ‘রুখো সন্ত্রাস ও মিথ্যাচার প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন” এ শ্লোগানে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উন্নয়ন প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম আখতার হোসাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদারের পরিচালনায় উন্নয়ন প্রচার সমাবেশে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ,উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী রাকিবুল ইসলাম রিসাদ প্রমূখ।

Model Hospital

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,আলী আক্কাছ মোল্লা,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,আহাদ গাজী,সাধারন সম্পাদক ওমর ফারুক,আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মেম্বার,শাহজালাল মেম্বার,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইব্রাহীম মাস্টার নিলয়,সোহেল মিয়াজী,ছাত্রলীগ নেতা আরিফ প্রধান ও সাকিব আল হাসানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

একই দিনে প্রধান অতিথি ড. সেলিম মাহমুদ পালাখাল রোস্তুম আলী ডিগ্রী কলেজ মিলনায়তনে গোহট উত্তর ইউনিয়ন আওয়ামলীগের আয়োজনে মতবিনিময় সভায় যোগদান করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital