বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গণমানুষের দাবি আদায়ে চাঁদপুরে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

এইচ এম নিজাম প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০১ পিএম
গণমানুষের দাবি আদায়ে চাঁদপুরে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আগামী ৬ অক্টোবর চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার দুপুরে শহরের বাইতুল আমীন শপথ চত্বরে সমাবেশের লিফলেট বিতরণ করেন জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
সমাবেশের লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন।
উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, সংখ্যালঘু সম্পাদক পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদ মোঃ মহিবুল্লাহ, জেলা যুব আন্দোলনের নেতা শেখ মোঃ হাবিবুর রহমান।
লিফলেট বিতরণের উদ্বোধন কালে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। এই দাবি বর্তমানে গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা গণমানুষের দাবি আদায় চাঁদপুরে বৃহৎ সমাবেশের প্রস্তুতি নিয়েছি। চাঁদপুরে ইসলামী আন্দোলনের সমাবেশ হবে গণমানুষের দাবি আদায়ের সমাবেশ। অতএব গণমানুষের এই সমাবেশে সকলকে সম্পৃক্ত করতে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে দাওয়াতি কাজ করছি। আগামী ৬ অক্টোবরের সমাবেশে চাঁদপুরের সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
শহরের বাইতুল আমি শপথ চত্বর থেকে সমাবেশের লিফলেট বিতরণের কার্যক্রম শুরু করে, হকার্স মার্কেট, রেলওয়ে প্লাটফর্ম ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লিফলেট বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital