শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে সরকারের উন্নয়ন তুলে ধরে এম ইসফাক আহসান সিআইপির গণসংযোগ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১৫ পিএম
মতলবে সরকারের উন্নয়ন তুলে ধরে এম ইসফাক আহসান সিআইপির গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য শিল্পপতি এম. ইসফাক আহসান সিআইপি দিনভর মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ করেছেন।

বিকেল ৫টায় মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নৌকায় মার্কায় একটি করে ভোট চান সেই সাথে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় করেন এম ইসফাক আহসান।

এসময় উপস্তিত ছিলেন, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, মতলব পৌরসভার কাউন্সিলর মো. সারওয়ার হোসেন লিখন, মতলব উত্তর উপজেলা সাবেক ছাত্রনেতা মিরাজ খালিদ’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

একই দিনে সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার পাঁচানি চৌরাস্তা বাজার, সাতানী বটতলা, কলাকান্দা বহুমুখী বাজার ও জনসাধারণের মাঝে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান। বিভিন্ন ব্যবসায়ীদের খোঁজখবর নেন ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে চা পান করেন এম. ইসফাক আহসান।

Model Hospital

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ খালিদ, কলাকান্দ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মাশরাফি মাসুদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরে আলম, কলাকান্দা ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান, থানা কমিউনিটি পুলিশিং সদস্য গোলাম হোসেন জহির, আওয়ামী লীগ নেতা মিজান মোল্লা, কলাকান্দা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস সরকার, শ্রমিক লীগ নেতা মো. সুমন, উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকার’সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital