বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সালাম আজাদ জুয়েলের ক্রিয়া সামগ্রী বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১:১৮ পিএম
ফরিদগঞ্জে সালাম আজাদ জুয়েলের ক্রিয়া সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন এর ইসলামপুর, চররনবলিয়া ও কৃষ্ণপুর গ্রামের ৬ টি গ্রুপের টিমের মাঝে ক্রিকেট খেলার সামগ্রী বিতরন করেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি : (বিআরডিবি)র চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। তার নিজ অর্থে বিতরনকৃত  ক্রিকেট খেলার সামগ্রীর মধ্যে রয়েছে উন্নত মানের ব্যাট, স্ট্যাম্প, বেল, টেনিস বল, টেপ।
এই সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম  আজাদ জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খোকন তালুকদার, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি  আবুল বাসার মেলেটারি, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়াজীন,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রসুল, আলী আকবর মিয়াজি। সার্বিক সহযোগিতায় ছিলেন মামুন মিয়াজী ও জুয়েল তপাদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ৫০ তম বার্ষিকী উদযাপন করছি। আর এই দিনটিকে স্বরনীয় করতে এলাকার তরুন প্রজন্মকে শিক্ষা ও ক্রিয়াপ্রেমি হিসেবে গড়ে তুলতে আমার সামান্য প্রয়াস। জাতির জনকের ত্যাগ তিথিক্ষায় সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে  আজকের এই বাংলাদেশ। তিনি আমাদের একটি দেশ স্বাধীন করে অধিকার প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তার জীবনী তোমার জানতে হবে এবং সেই আদর্শ ধারণ করে জীবন গড়তে হবে।
এখন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা  একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। আজকে তিনি সারা দেশের মানুষ কে সপথ পাঠ করালেন, তা আমাদের আগামীর জন্য কাজে লাগবে। আপনা কেউ মাদকের সঙ্গে জড়িত হবেননা, তা হলে আমরা কেউ আপনাদের সাথে কোনরুপ সম্পর্ক রাখবোনা। আপনারা ই হলেন আগামীর বাংলাদেশের ভবিষ্যত প্রজন্ম। আমরা আপনাদের নিয়ে স্বপ্ন দেখি আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই এলাকায় খেলাধুলাসহ সকল ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আগে ও ছিলাম আর সামনে ও থাকবো ইনশাআল্লাহ।
এর আগে সকালে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ  কতৃক আয়োজিত স্মৃতিস্তম্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন আবদুস সালাম আজাদ জুয়েল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital