বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ সংকটে পাঠদান ব্যাহত

সজীব খান প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০৬ পিএম
চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের বেঞ্চ সংকটে পাঠদান ব্যাহত

চাঁদপুরে নতুন নতুন প্রাথমিক বিদ্যালয় ভবন হলে ও সে নতুন নতুন ভবনগুলোতে এখনো রয়েছে বেঞ্চের চরম সংকট, প্রাথমিক শিক্ষা অফিসের বিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করে ও কোন প্রকার আশ^াস না পেয়ে হতাশ বিদ্যালয় পরিচালনা কমিটিসহ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

নতুন নতুন ভবন হওয়ার বছরের পর বছর পেরিয়ে গেলে ও এখন পর্যন্ত অধিকাংশ নতুন ভবনে বেঞ্চ সংকট বিদ্যামান রয়েছে। নতুন নতুন প্রাথমকি ভবনগুলো ঠিকাদার ভবনের কাজ সমাপ্ত করে হেন্ডওভার দিয়ে যাচ্ছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় শিক্ষার্থীদের পাঠদান করতে সমস্যা হচ্ছে।

সম্প্রতি চাঁদপুরে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, অনেক বিদ্যালয়ে বেঞ্চ না থাকায় দাঁড়িয়ে ও মেঝেতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। পর্যপ্ত শ্রেণিকক্ষে রয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, দাঁড়িয়ে বা মেঝেতে বসে পাঠদান করা খুবই কঠিন কাজ। এতে শিক্ষার্থীদের পাঠদান বাধাগ্রস্ত হয়। দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ের এই অবস্থা রয়েছে।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাজুল ইসলাম হাওলাদার বলেন, বিদ্যালয়ের নতুন ভবন হয়েছে অনেক দিন, কিন্তু বেঞ্চ সংকট থাকার কারনে শিক্ষার্র্থীদের লেখা পাড়ার মারাত্মক সমস্যা হচ্ছে। বার বার উপজেলা শিক্ষা অফিসে এ বিষয়ে যোগাযোগ করা হচ্ছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমার দায়িত্ব থাকায় এ যোগাযোগ চলমান রাখা হয়েছে। নতুন ভবনের জন্য দ্রুত বেঞ্চ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অুনরোধ জানিয়েছে।

Model Hospital

পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা চৌধুরী জানান, বেঞ্চ সংকটে শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হচ্ছে। বেঞ্চের জন্য এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে, বিষয়টি সদর উপজেলা প্রকৌশলীকে কয়েকবার বলা হয়েছে। দ্রুত বিদ্যালয়ের শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি বেঞ্চ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম জানান, যে সব বিদ্যালয়ের বেঞ্চ সংকট রয়েছে, সেসব বিদ্যালয়ের তালিকা পাঠানো হয়েছে, আশা রাখি দ্রুত বিষয়টি সমাধান হবে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’