শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৪ পিএম
কচুয়ায় শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন

কচুয়া উপজেলায় প্রথম শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকালে কচুয়া পৌরসভার কান্দারপাড় এলাকায় প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে শিক্ষার্থী ও যুবকদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি করতে উপজেলা পর্যায়ে আধুনিক মানের বিপুল সংখ্যক দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন শেখ রাসেল স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এসকল উন্নয়ন কর্মকান্ডের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে সমর্থন করার আহবান জানান।

শেখ রাসেল মিনি স্টেডিয়াম ২য় প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মাহবুব মোরশেদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান।

Model Hospital

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ,সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।