শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিভিন্ন ইউনিয়নে শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা

বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার : রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩৮ পিএম
বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার : রুহুল এমপি

মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নে শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা ও লিফলেট বিতরণ করেন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. নুরুল আমিন রুহুল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল শান্তি ও উন্নয়ন প্রচারণায় পথসভা করেন উপজেলার মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ের (সিএনজি স্ট্যান্ড) সামনে, বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের শ্রীরায়েরচরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামনে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় অংশগ্রহন করেন।

এছাড়া তিনি সকালে মতলব দক্ষিণ উপজেলায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রচারণায় অংশগ্রহন করেন।

এসময় নুরুল আমিন রুহুল এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক উপকমিটির সদস্য ও মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্ল্যাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব প্রধান, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital