বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না : তামিম

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩১ পিএম
আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না : তামিম

১২ মিনিটের এক ভিডিও বার্তা দিলেন তামিম ইকবাল। তাতে তার কণ্ঠ ধরে এলো বেশির ভাগ সময়ই।

গত কয়েক মাসে নিজের ওপর বয়ে যাওয়া ঝড়ের কথা জানালেন তামিম। তিনি বললেন তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাও। শেষে এসে বললেন ‘আমাকে মনে রাখিয়েন, ভুলে যাইয়েন না। ’ তাতে হয়তো অভিমানই মিশে থাকলো তার।

জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর ফিরে এসে দুই মাস ‘ভীষণ কষ্ট’ করেছেন তামিম। তবুও তার জায়গা হয়নি বিশ্বকাপে। তাকে না রাখার কারণ হিসেবে জানানো হয় ইনজুরি কথা। যদিও তামিম অস্বীকার করেছেন সেটি। তাকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে না খেলা ও পরে নিচের দিকে ব্যাটিং দেওয়ার প্রস্তাবে এক বোর্ড কর্মকর্তার সঙ্গে উত্তেজিত হয়েছেন বলে জানান তামিম।

তার ঘটনার বর্ণনা ছিল এমন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিওর রিপোর্টে কী ছিল। যদি কেউ আমাকে চ্যালেঞ্জ করতে চান যেকোনো পাব্লিক ফোরামে আপনাকে স্বাগত। ওখানে কন্ডিশনটা বলা হয়েছিল, প্রথম ম্যাচের পর সে এরকম ব্যথা হয়েছে, দ্বিতীয়টির পর এরকম। আজকের দিনের পর ও ২৬ তারিখের জন্য তৈরি। কিন্তু মেডিকেল টিম মনে করে যদি আমি বিশ্রাম নেই এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা খেলি আমি সুস্থ থাকবো। আমার হাতে যথেষ্ট সময় থাকবে। এই সময়ে আমার দুই সপ্তাহের রিহ্যাব হবে, সবমিলিয়ে দশ সপ্তাহের রিহ্যাব হবে। আমি প্রথম ম্যাচ খেলার জন্য ভালো অবস্থায় থাকবো। এটা ছিল ফিজিওর রিপোর্ট। কোনো জায়গায় কোথাও বলা হয়নি পাঁচ ম্যাচ, দুই ম্যাচ বা ইনজুরি খেলতে পারবো না, এগুলো বলা হয়নি। আমার শরীরে ব্যথা ছিল এটা আমি অস্বীকার করবো না। ’

Model Hospital

‘তারপরে যে ঘটনাটা ঘটে। মিডিয়াতে যেটা বেশি আসতেছে, ইনজুরি বা পাঁচ ম্যাচ এই-সেই। আমার কাছে মনে হয় না আমি বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার কোনো বড় অবদান ছিল। কারণ যেহেতু আমি ইনজুরড হইনি এখনও। তার এক-দুদিন পর বোর্ডের টপ লেভেল থেকে ফোন দেয়। উনি বেশ জড়িত আমাদের ক্রিকেটের সঙ্গে। উনি আমাকে ফোন করে হঠাৎ বললেন তুমি তো বিশ্বকাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে তুমি প্রথম ম্যাচ খেলো না আফগানিস্তানের সঙ্গে। আমি বললাম ভাই এখনও ১২-১৩ দিনের কথা। ততদিনে তো আমি ভালো অবস্থায় থাকবো। তখন বললো তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো। ’

‘স্বাভাবিকভাবে আপনাদের মনে রাখতে হবে আমি কোন মাইন্ডসেট থেকে এসেছি। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি, আমি খুশি ছিলাম। হঠাৎ করে আবার এসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি। আমি জীবনে কোনোদিন ৩-৪ এ ব্যাটিংই করিনি। যদি এমন হতো আমি উপরে বা নিচে ব্যাট করি, তাহলে সেটা মানিয়ে নেওয়া যায়। স্বাভাবিকভাবেই আমি কথাটা ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি জিনিসটা পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। ’

‘তখন আমি বলেছি তাহলে আপনারা একটা কাজ করেন, যদি এমন চিন্তা করেন, তাহলে আমাকে পাঠায়েন না। আমি নোংরামির মধ্যে থাকতে চাই না। তারপর ওই ব্যক্তির সঙ্গে আমার ফোনে অনেক কথা হয়। যেটা আমার কাছে মনে হয় না এই প্ল্যাটফর্মে বলা উচিত। এটা আমার আর উনার মধ্যে থাকুক। আমি বলেছি আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। ’

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ