বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চাঁদপুরে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
পর্যটনের উপযোগী হয়ে উঠছে চাঁদপুর বড় স্টেশন মোলহেড : ডিসি কামরুল হাসান
বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে চাঁদপুরে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বড়স্টেশন মোলহেডে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, বিশ্ব পর্যটন দিবসে দিবসে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় চাঁদপুর জেলা শিল্প পর্যটন উন্নয়নের প্রতি সকলের দৃষ্টি রাখতে হবে। যেখানে পর্যটন শিল্পের উন্নতি সেখানেই মানুষের শিক্ষা মান, জীবন যাত্রার মান উন্নতি, সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতি উন্নতি হয়। চাঁদপুর বড় স্টেশনের মোলহেড প্রতিনিয়ত পর্যটনের উপযোগী হয়ে উঠছে। মানুষ এখানে যেখানে ছুটে আসছে, তাতে করে চাঁদপুুরের শিল্প পর্যটন বিকাশে অনেক গুরুত্ব রাখবে। চাঁদপুর ত্রীনদীর মোহনায় পর্যটন কেন্দ্র হিসেবে সর্বস্তরের পরিচিতি লাভ করেছে।

তিনি বলেন, বর্তমান সরকার পর্যটনের জন্য অনেক কাজ করছে, বাংলাদেশের যেখানে যেখানে পর্র্যটন কেন্দ্র হয়ে উঠেছে, সেখানেই সরকার বেশি নজর দিয়ে পর্যটনের উন্নয়নে কাজ করছে। সরকার পর্যটনের জন্য, পর্যটনের উন্নয়নের জন্য সব সময় কাজ করছে, পর্যটন স্থানে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসনিক ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা দিচ্ছে, চাঁদপুরের উন্নয়নের জন্য পর্যটনের জন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। মহান স্বাধীনতার পর এদেশে পর্যটন শিল্পে বর্তমান সরকারের আমলেই উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য বর্তমান শেখ হাসিনা সরকার ব্যাপক হারে কাজ করছে। আগামীতে ও এ সরকার পর্যটন শিল্পের জন্য কাজ করবে।
সাংবাদিক ও নাট্যকার এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছিল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, বিশিষ্ট লেখক ডাঃ পীষূষ কান্তি রায় বড়ুয়া প্রমুখ।








