শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সজীব খান প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৬ পিএম
চাঁদপুর সদর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মেডিকেল অফিসার ডাঃ বেলায়েত হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোঃ মহসিন, সদর উপজেলার উপজেলা সিনয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা আলম, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুুদুর রহমান নান্টু, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান নাছির হোসেন খান শামীম, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা মহিলা সদস্য ফিরোজা বেগম, শিল্পী বেগম প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা করেন উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital