বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক : সুজিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৩১ পিএম
শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক : সুজিত রায় নন্দী
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া, অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, বঙ্গবন্ধু ধন্য পিতা, আর শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা আধুনিক রূপ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে।
সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। শেখ হাসিনার জন্যে আমরা গর্বিত। যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। পদ্মা সেতু তৈরী করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সারাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীর কথাও রেখেছেন। নদী ভাঙন থেকে রক্ষা করতে তিনি কিছুদিন আগেও প্রকল্প অনুমোদন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সবার প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
চাঁদপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাড. জহিরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবর, মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান ওহিদ, ছাত্রলীগের সহ-সভাপতি মো. মুন্না ও সদর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শরীফ প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।