বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪১ পিএম
বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের গ্রামগুলো এখন শহরে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের পিছিয়ে পড়া যেকোনো দেশ এখন বাংলাদেশকে অনুসরণ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের সবাইকে প্রমাণ করতে হবে আমরা সবাই উন্নয়নে রূপকার শেখ হাসিনার পক্ষে আছি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধনের মাধ্যমে মতলব উত্তর বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। এখন কোথাও আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে এ স্টেশনের কর্মীরা জীবন বাজী নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ ধরনের দুর্ঘটনা ঘটলে অনতিবিলম্বে ফায়ার সার্ভিস স্টেশনে জানাতে হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও উপ-সচিব শহীদ আতাহার হোসেন এর সভাপতিত্বে ও চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র এক্সটেনশন অফিসার মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্ল্যা সরকার।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় ডিডি আব্দুল হামিদ, বৃহত্তর কুমিল্লা সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভুঁইয়া, চাঁদপুরের উপ-সহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখোয়াত হোসেন সরকার মুকুল, জেলা যুবলীগের সদস্য সাখোয়াত গাজী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আখতারুজ্জামান, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাজিব মিয়া সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ ১৫৬ প্রকল্প ( সংশোধিত ১৪৩) উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যায়ে মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ করা হয়েছে। আরো প্রায় ২ কোটি টাকা ব্যয়ে গাড়ি ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।