বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৭:২৫ পিএম
চাঁদপুরে নৌকার মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানের উপর হামলা
ডিবিসি’র ‘ইলেকশন এক্সপ্রেস’ লাইভ সম্প্রচার অনুষ্ঠান চলাকালে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মৎসজীবী লীগ নেতা আলহাজ্ব রেদওয়ান খান বোরহানের উপর হামলার ঘটনা ঘটেছে।
১অক্টোবর রোববার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের ৮৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
এতে ২জন সাংবাদিকসহ অন্তত ২৫ নেতাকর্মী আহত এবং নির্বাচনী গণসংযোগের ব্যবহৃত ৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
গুরুতর আহত সাংবাদিক গাজী মোঃ মহসিন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ পাটোয়ারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার হিমেল মাহবুব বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ডিবিসির নির্বাচন নিয়ে বিশেষ আয়োজন ‘ইলেকশন এক্সপ্রেস’ নামে একটি অনুষ্ঠান আয়োজন হয়ে আসছে। এ নিয়ে চাঁদপুরে আমরা কয়েকটি অনুষ্ঠান করেছি। তারই ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় চাঁদপুর-৩ আসনের সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে একটি প্রাইমারি স্কুল মাঠে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভ অনুষ্ঠান চলাকালে অস্ত্র নিয়ে ৫০-৬০ জন দুর্বৃত্ত হামলা চালায়।
তিনি আরও বলেন, আজকে এ আয়োজনে যুক্ত ছিলেন, মৎস্যজীবী লীগের নেতা চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মো. রেদওয়ান খান বোরহান।
এ বিষয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আজকে জনপ্রিয় টেলিভিশন ডিবিসি চ্যানেলের ‘ইলেকশন এক্সপ্রেস’ নামের একটি লাইভ অনুষ্ঠান ছিল আমাকে নিয়ে। অনুষ্ঠানটি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নে একটি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আমি ওই স্কুলের একজন দাতা সদস্য।
তিনি বলেন, লাইভ অনুষ্ঠান চলাকালে কুখ্যাত বালুখেকো সেলিম খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের উপর আতঙ্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় শাহালম মাঝি, শামিম, জুয়েল, আল আমিন, বিল্লালসহ স্থারীয় সন্ত্রাসীরা অংশ নেয়।
হামলাকারীরা আমার নেতা-কর্মী এবং সমর্থকদের রক্তাক্ত করেছে। তাদের হামলা থেকে ডিবিসি নিউজ চ্যানেলের ক্যামেরার পারর্সন সবুজ, সাংবাদিক হিমেল মাহবুব এবং স্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার গাজী মহসিনও রেহায় পায়নি। সাংবাদিক মহসিনের নগদ পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা চিনিয়ে নেয়।
আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, আমার নিজের এলাকায় এমন একটি ঘটনা এবং আমার দলের লোকদের কাছ থেকে কখনোই প্রত্যাশা ছিলো না। আমি এ ঘটনায় আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দিলাম। আমি কেন্দ্রীয় নেতার সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবো।
এই বিষয়ে চাঁদপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital