বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণের নারায়ণপুরে বিএনপির বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১, ২:০৫ পিএম
মতলব দক্ষিণের নারায়ণপুরে বিএনপির বিজয় দিবস উদযাপন

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

গত ১৬ ডিসেম্বর সকালে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূইয়ার নেতৃত্ব একটি বিজয় র্যালী বের করা হয়। র্যালী শেষে নারায়ণপুর ডিগ্রি কলেজের স্মৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগি সংগঠন।

এসময় উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুজ্জামান বেপারি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম ডাক্তার, সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রনি, সোহাগ বকাউল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম বকাউল, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হান্নান মজুমদার, ৫নং বিএনপির সভাপতি জামাল পাটোয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবু, যুবদল নেতা মামুন প্রধান, হুমায়ুন,  আল-আমিন, ছাত্রদল নেতা মাহবুব প্রধান, সজিব মজুমদার, সুজন খান, আবু বক্কর রাসেল, মামুন প্রধান, ফখরুল ইসলাম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital