শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাতের আঁধারে মেঘনা নদীতে বালুকাটার সময় মা ফাতেমা ড্রেজার সহ ৯ জন আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১:১৯ এম
রাতের আঁধারে মেঘনা নদীতে বালুকাটার সময় মা ফাতেমা ড্রেজার সহ ৯ জন আটক

চাঁদপুর মেঘনা নদীতে রাতের আধারে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় হাতেনাতে মা ফাতেমা ১ নামে ড্রেজার সহ ৯ জনকে আটক করেছে নৌ পুলিশ।

এই ঘটনায় হরিণা ঘাট নৌ ফাঁড়ির এএসআই মোঃ রনি খন্দকার বাদী হয়ে ৩৭৯/৪১১/৪৩১/৩৪ ধারায় ২০১০ এর ১৫ এর ১ প্যানেল কোড দন্ডবিধি আইনে মামলা করা হয়। যার মামলা নাম্বার ৯ ,তারিখ ৩/২০/২৩।

প্রতিদিন রাতের বেলায় চাঁদপুর হরিনা ও আলু বাজার এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে সুপরিচিত সেই বালুখেকো চেয়ারম্যান সেলিম খান ক্ষমতার প্রভাব খাটিয়ে তার নিজস্ব ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে।

চাঁদপুর আলু বাজার ও হরিনা ঘাট নৌ পুলিশ ফাঁড়ি যৌথ অভিযানে সেই বালুখেকোর মা ফাতেমা ১ নামে ড্রেজার সহ ৯ জনকে আটক করে। পুলিশের হাতে আটক হওয়া আসামিরা হল,আলাউদ্দিন (৪০)’ইব্রাহিম (২৮’)’,নয়ন (২৫), ছলে হীন (২৫), মামুন হোসেন (৩৮), জাহিদুল ইসলাম (২৫), নাজমুল (১৯), শফিকুল ইসলাম (২০), শাকিব (২০)।

Model Hospital

ড্রেজার ও আসামিদের আটক করার পর তাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য বালুখেকো সেই প্রভাবশালী চেয়ারম্যান সেলিম খান বিভিন্ন মহল থেকে নৌ পুলিশকে তদবির করতে শুরু করে।

চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে অবশেষে সেই ড্রেজার সহ আসামীদের আটক করার পর মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

দীর্ঘদিন যাবত এই বালুখেকো পুলিশের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন করছে। প্রশাসন বেশ কয়েকবার তাকে নিষেধ করার পরে বেপরোয়া হয়ে মেঘানা নদীতে বালু উত্তোলন করছে। এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

এই বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কোন অন্যায়ের সাথে আপোষ করে না নৌ পুলিশ। নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এর পূর্বেও অনেক ড্রেজার ও বলগেট সহ আসামিদের আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মেঘনা নদীতে বালু উত্তোলন করার সময় মা ফাতেমা এক নামে একটি ড্রেজারসহ ৯ জন আটক করা হয়।

এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নৌ পুলিশের এই অভিযান সর্বদা অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital