বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ীর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ব্লক ও জুয়েলারী প্রশিক্ষন প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৮:১০ পিএম
বিজয়ীর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে ফ্রি ব্লক ও জুয়েলারী প্রশিক্ষন প্রদান
চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীকে ফ্রিতে ব্লক এবং হ্যান্ড মেইড জুয়েলারি এর বেসিক প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
৪ অক্টোবর  বুধবার দুপুরে চাঁদপুর পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন।
বেসিক কোর্সটি প্রশিক্ষন প্রদান করেন সূচনা আক্তার এবং সাদিয়া সুলতানা।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর সদস্য সামিয়া রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে।  নারীদের শিক্ষা, প্রশিক্ষন, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
এ সময় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য সামিয়া রহমান, মিতু আক্তার, জয়িতা বনিক, জান্নাত আক্তার নিলি, বৃষ্টি আক্তার সহ  সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।