বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী উবিতে দুই শিক্ষক’র যোগদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ১১:৩১ পিএম
জিলানী চিশতী উবিতে দুই শিক্ষক’র যোগদান

চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ২জন সহকারি শিক্ষক (ইংরেজী ও বাংলা) এর আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠিত হয়েছে।

৪অক্টোবর (বুধবার) বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্য বলেন, এনটিআরসিএ’র মাধ্যমে সুপারিশকৃত ইংরেজী শিক্ষক খুবই দক্ষ ও মেধাবী। তিনি মমিন উল্ল্যাহ একাডেমিতে শিক্ষকতা করেছে। বাংলা বিষয়ের সহকারী শিক্ষকও মেধাবী। তারা প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশ গ্রহন করে শিক্ষক হয়েছেন। তোমাদের জন্য এটা ভাগ্যের বিষয় দীর্ঘদিন পর তোমরা দু’জন শিক্ষক পেয়েছো। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমাদের ইংরেজী বিষয়ে যে ঘাটতি রয়েছে, তা দীর্ঘদিন পর পূরন হল। এ নতুন শিক্ষকসহ সকল শিক্ষকের চেষ্টায় এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে এটাই কামনা করছি। এ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ খুবই আন্তরিক ও মেধাবী।

Model Hospital

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, নতুন এই একাডেমিক এ ভবনটি তোমাদের সম্পদ। এর রক্ষনাবেক্ষন তোমাদের করতে হবে। কিন্তু দু:খের বিষয় তোমরা তোমাদের সম্পদ নষ্ট করেছ। তোমাদের কেউ কেউ বিদ্যুতের লাইন নষ্ট করেছে। তোমাদের সহপাঠিরা তোমাদের বোন। তাদের নিরাপত্তা তোমাদেরও নিশ্চিত করতে হবে। কমিটি, ছাত্র ও শিক্ষক সকলে মিলে শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, জিলানী চিশতী উবির নবাগত সহকারি শিক্ষক (ইংরেজী) মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, নবাগত সহকারি শিক্ষক (বাংলা) সুমন চন্দ্র সরকার।

এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে নবাগত সহকারি শিক্ষক (ইংরেজী) মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক (বাংলা) সুমন চন্দ্র সরকার কে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ শিক্ষকবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুৃল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, অভিভাবক মো: জসিম গাজী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital