বিজয়ীর উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি “পিৎজা প্রশিক্ষন প্রদান
চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ীর উদ্যোগে ২৫ জন শিক্ষার্থীকে ফ্রিতে পিৎজা এর বেসিক প্রশিক্ষন করানো হয়।

৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান প্রশিক্ষন প্রদান করেন

প্রশিক্ষনটি পরিচালনা করেন বিজয়ীর সদস্য উম্মে হানী।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান প্রশিক্ষনে অংশগ্রহণকারী ও সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে।

নারীদের শিক্ষা, প্রশিক্ষন, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
এ সময় প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ীর সদস্য সামিয়া রহমান, মিতু আক্তার, প্রেয়শি রায়, জান্নাত আক্তার লিলি, তাসলিমা মুক্তা, ঋতু আক্তার, সামিয়া খান, বৃষ্টি আক্তার সুমাইয়া ইসলাম স্বর্না, আসমা আক্তার, আখি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।








