চাঁদপুরে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়ে।

র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ সভাপতিত্বে ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, সুমন চন্দ্র, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্বাস উদ্দিন, চান্দ্রা বাজার নূরিয়া মাদ্রাসা অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী প্রমুখ।

এ সময় ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ মিয়া, মৈশাদী হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম মোল্লা, হামানাকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহসদর উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান এবং সৃজনশীল মেধা অন্বেষনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








