বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, সোয়া কোটি টাকা ক্ষয়ক্ষতি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৮:২৫ পিএম
মতলব উত্তরে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, সোয়া কোটি টাকা ক্ষয়ক্ষতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেল। এতে প্রায় সোয়া এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

৪ অক্টোবর দিনগত রাত ২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, নুরে আলমের সরকার হার্ডওয়্যার, নয়ন দাসের লৌহালয়ের (কামার) দোকান এবং বিপ্লবের লৌহালয়ের (কামার) দোকানসহ মোট ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। দোকান মালিকরা পুড়ে যাওয়া মালামাল পরিস্কার করছেন। নুরে আলমের হার্ডওয়্যার দোকানে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ও নয়ন দাসের দোকানে থাকা নগদ ৭০ হাজার টাকা পুড়ে যায়।

ব্যবসায়ীরা জানান, রাত ২ টায় আগুন লাগে। খবর পেয়ে আমরা এসে দেখি ধাউ ধাউ করে আগুন জ্বলছে। পরে মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আরো জানান, নুরে আলমের প্রায় ১ কোটি টাকা, নয়ন দাসের ২২ লাখ ও বিপ্লবের প্রায় ৩ লাখ টাকা সহ মোট সোয়া এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Model Hospital

মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন বলেন, খবর পেয়ে সাথে আমাদের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। দীর্ঘ দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক পর্যায়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে ধারনা করা হচ্ছে। তবে তদন্ত করলে জানা যাবে প্রকৃতপক্ষে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর বলেন, খবর পেয়ে সরকারে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছি।

দোকান ঘর ছাড়াই তিন দোকানে প্রায় সোয়া এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এটি একটি ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক ঘটনা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।