বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নে উন্নয়ন ও শান্তি সমাবেশ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই : চৌধুরী মায়া বীরবিক্রম

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩, ৮:২৯ পিএম
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই : চৌধুরী মায়া বীরবিক্রম

মতলব উত্তরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার কলাকান্দা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. সেলিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, নির্বাচনে আসেন স্বাগত জানাই কিন্তু নির্বাচনে আসবেন না, গণতন্ত্র মানবেন না, আইনের শাসন মানবেন না, ভোট করতে দিবেন না, ভোট বানচাল করবেন, শেখ হাসিনা সরকার থাকতে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে আপনাদের স্বপ্ন কখনও পূর্ণ হবেনা।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে শেখ হাসিনার জন্যই বাংলাদেশের অর্জন এখন সারা দুনিয়ার নজরকাড়া। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিনবদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতার বিকল্প নেই।

Model Hospital

তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহিভূর্তভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। তাই দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে।

তিনি আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরো বক্তব্য রাখেন, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবাহান সরকার সুভা, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী আজমল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য আহসান উল্লাহ হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী, কলাকান্দা ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম।

এ সময় গজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, গজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ছানা উল্ল্যাহ মোল্লা, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ হাবিবুর রহমান হাফিজ তপাদার, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মামুন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, নোমান দেওয়ান, সাব্বির আহমেদ, সদরুল আমিন, জনি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত মাওলানা হেলাল উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital