বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আ’লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের অধীনেই অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে : মায়া চৌধুরী

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৮:৫১ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের অধীনেই অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন হবে : মায়া চৌধুরী

আগুন সন্ত্রাস ও দেশি বিদেশি ষড়যন্ত্র করে বিএনপি জামাত যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইলেকশন পরিচালনা করবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি জামাত বলে তারা নাকি নির্বাচন করতে দিবে না। শেখ হাসিনার নেতৃত্বে ও নির্বাচন কমিশনের অধীনেই অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। যদি কেউ নির্বাচন বানচাল করতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো।

মায়া চৌধুরী বলেন, দেশের মানুষ পেট ভরে খেতে পারছে। বিদ্যুৎ, সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি বিকাশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এসব সম্ভব হয়েছে কেবলমাত্র শেখ হাসিনার সরকারের কল্যাণে।

Model Hospital

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারির সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাকির খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহাম্মদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

আরো বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, গাজী ইলিয়াছুর রহমান, উপজেলা মহিলা আওয়মীলীগের সভাপতি পারভীন শরীফ, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গাজী মুক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রিপন,উপজেলা ছাত্রলীগ নেতা ছদরুল আমিন, জনি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহাম্মদ, শ্রমিকলীগ নেতা শামীম প্রধান।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়মী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা পারভীন চৌধুরী রিনা, জেলা মহিলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুর্বণা চৌধুরী বিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউপির সাবেক চেয়ারম্যান হানিফ দর্জি, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, একেএম শরিফউল্ল্যাহ সরকার, দেওয়ান আবুল খায়ের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ