বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর প্রেসক্লাবের শোক

সাংবাদিকের মনিরের চাচীর মৃত্যু

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:১০ পিএম
সাংবাদিকের মনিরের চাচীর মৃত্যু

মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের চাচী সাফিয়া বেগম (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব নাউরী গ্রামের দর্জি বাড়িতে তিনি মারা যান। উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন তিনি।

সাংবাদিক মনিরুল ইসলাম মনির তার চাচীর আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

সাফিয়া বেগম মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব নাউরী গ্রামের মো. ওবায়েদ উল্লাহ দর্জির সহধর্মিণী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Model Hospital

রোববার জোহর নামাজের পর পূর্ব নাউরী কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

সাংবাদিক মনিরুল ইসলাম মনিনের চাচী সাফিয়া বেগমের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে মতলব উত্তর প্রেসক্লাব। ক্লাবের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানার স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, সহকর্মীর মামির মৃত্যুতে মতলব উত্তর প্রেসক্লাব পরিবার গভীর শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম’সহ অন্যান্য সদস্যরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital