চাঁদপুরে পচা মিষ্টি বিক্রির দায়ে রস বিলাসকে জরিমানা
চাঁদপুর ভোক্তা অধিকারের অভিযানে রস-বিলাসকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার বিকেলে চাঁদপুর পৌর বাবুরহাট মতলব রোড শোরুমে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর ভোক্তা অধিকার এর সহকারি পরিচালক নুর হোসেন এ অভিযান পরিচলনা করেন।

পচা মিষ্টি বিক্রি ও পন্যে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় এ জরিমানা আদায় করা হয়।

জানা যায়, রবিবার বিকেলে এক ক্রেতা রস বিলাসের দোকান থেকে মিষ্টি কিনতে যান। পরক্ষণে তিনি মুখে নিয়ে তা পচা দেখতে পান। তিনি বিষয়টি শোরুমের ম্যানেজার সহ কর্মচারীদের কে জানালে তারা কর্ণপাত না করে ঠিক আছে বলে পরীক্ষা থাকে তা দেওয়ার চেষ্টা করেন।
চাঁদপুর ক্যাবের সাধারণ সম্পাদক বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেনকে বিষয়টি অবহিত করলে তিনি ভোক্তা অধিকারের পরিচালক নুর হোসেনকে জানান ও অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর রস বিলাসের বিভিন্ন শোরুমে দীর্ঘদিন ধরে পচা মিষ্টি বিক্রির করে আসছে। তাদের শোরুম থেকে ক্রেতারা দুই অন্যান্য জিনিসি ক্রয় করে অনেকেই প্রতারিত হয়েছেন, এ বিষয়ে দোকানীদের বিষয়টি অবহিত করলে উল্টো ক্রেতাদেরকেই লাঞ্চিত হতে হয় বলে জানা যায়।








