শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি জহির ও সেক্রেটারী তানজিল নির্বাচিত

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৮:৪৫ পিএম
শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে সভাপতি জহির ও সেক্রেটারী তানজিল নির্বাচিত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ৯নং ওয়ার্ডে সভাপতি হিসেবে মোঃ জহির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ তানজিল হোসেন পাঠান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রবিবার (৮ অক্টোবর) শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড. হুমায়ুন কবির সুমন।
৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের পরিচালনায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী। আগামী তিন বছরের জন্য উক্ত ওয়ার্ড যুবলীগের দায়িত্ব প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য আঃ হান্নান সবুজ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাসান শামনু, সদস্য ইকবাল হোসেন পলাশ, মোঃ সেলিম মাল।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার হাজী, হাবিবুর রহমান, আবুল বাশার রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হাসান রুপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, ইউনিয়ন যুবলীগের সদস্য শাহাদাত মিজি, জহির হাজী, যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শাহমাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত সভাপতি মোঃ জহির হোসেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও এ ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ তানজিল পাঠান পূণরায় নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital