শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে এম ইসফাক আহসানের মতবিনিমিয় সভা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:১২ পিএম
ছেংগারচরে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে এম ইসফাক আহসানের মতবিনিমিয় সভা

১৪ অক্টোবর বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সামনের মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ উপলক্ষে মেয়র, কাউন্সিলর ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এম ইসফাক আহসান।

পরে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থলের নির্মাণাধীন মঞ্চ ও পেন্ডেল পরিদর্শন করেন এম ইসফাক আহসান’সহ নেতৃবৃন্দ।

সোমবার বিকেলে ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্যাহ সরকারের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব লায়ন মো. আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মো. রেফায়েত উল্যাহ দর্জি, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, পৌরসভার কাউন্সিলর, সাবেক কাউন্সিলর ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত উন্নত,সমৃদ্ধ,আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে,উন্নয়ন ও শান্তি সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital