বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৯:১৩ পিএম
মতলব উত্তরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

২০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আমিনুল হক (৪৫)কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন ষাটনল ইউনিয়নের ছটাকী বাজার সংলগ্ন শরীফ উল্যা স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিন পার্শ্বের চলাচলের রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এসময় তার হেফাজত থেকে ২০টি নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আমিনুল হক, সুগন্ধি গ্রামের মৃত. মোহাম্মদ আলী ক্বারীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমিনুল হক জানায় যে, সে বিভিন্ন এলাকায় হইতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।

Model Hospital

মতলব উত্তর থানাধীন ষাটনল ইউপির ছটাকী বাজার সংলগ্ন শরীফ উল্যা স্কুল এন্ড কলেজ মাঠের দক্ষিন পার্শ্বের চলাচলের রাস্তার উপর পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা কালে পুলিশ ধাওয়া দিয়ে গ্রেফতার করে এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আমিনুল হক (৪৫) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত শার্টের বাম পাশের পকেটে ১টি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ২০টি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, উদ্ধার করে।

গ্রেফতারকৃত আমিনুল হক এর বিরেুদ্ধে চাঁদপুর মতলব উত্তর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৩; জি আর নং-২৪৬, তারিখ- ০৯ অক্টোবর, ২০২৩; ধারা- ৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান-১, সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital