বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের কেন্ত্রীয় উপ-কমিটির সদস্য হলেন চাঁদপুরের সফিউল আযম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:১৯ পিএম
আওয়ামী লীগের কেন্ত্রীয় উপ-কমিটির সদস্য হলেন চাঁদপুরের সফিউল আযম

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে দ্বিতীয় বারের মতো সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ফ্রিল্যান্স সাংবাদিক সফিউল আযম। গত ৪ অক্টোবর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

উপ-কমিটির চেয়ারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনারারি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং সদস্য সচিব আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পরিবেশবিদ দেলোয়ার হোসেন।

সফিউল আযম বলেন, আমি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এবং অত্র উপ-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, নতুন এই দায়িত্বের মাধ্যমে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর যে আস্থা রেখেছেন সেটির সর্বোচ্চ প্রতিদান দেয়ার চেষ্টা করব। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে বরাবরের মতো আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি দেশের পরিবেশ সুরক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হিসেবে কাজ করবে।

Model Hospital

জানা যায়, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের আওয়ামী পরিবারে জন্মগ্রহণ করেন সফিউল আযম। স্কুল জীবন থেকে সক্রিয় হন স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রনেতা সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রী অর্জনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।

দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নিবন্ধ লেখা, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা ও স্ক্রিপ্ট প্রস্তুতকরণসহ তথ্য মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের সাথে কাজ করছেন।  তিনি  বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে মূল ধারার সাংবাদিকতার পাশাপাশি উন্নয়ন সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তিনি পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, শিশু অধিকার ও স্থানীয় সরকার বিষয়ে গবেষণায় নিয়োজিত করেন।

তিনি যুক্তরাজ্য, তুরস্ক, মিশর, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ভারতসহ বেশ কয়েকটি দেশে সফর করেছেন এবং সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাঁর প্রকাশিত বই শিশু অধিকার ও আমাদের দায়বদ্ধতা এবং স্থানীয় সরকার আইন ও পর্যালোচনা বই দুটি পাঠক মহলে বেশ সমাদৃত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।