শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২ শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রদান করলো চাঁদপুরের নারী সংগঠন বিজয়ী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:২০ পিএম
২ শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রদান করলো চাঁদপুরের নারী সংগঠন বিজয়ী

চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন বিজয়ীর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে ফ্রি হেড পিস, ব্লক, ফ্লোরাল জুয়েলারী ও এন্টিক জুয়েলারীর বেসিক প্রশিক্ষন করানো হয়েছে।

১০ অক্টোবর মঙ্গলবার সকালে চাঁদপুর পুরানবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন।

বেসিক কোর্সে প্রশিক্ষন প্রদান করেন বিজয়ীর সদস্য আসফিয়া জাহান, কাশফি আয়রা, উম্মে হানী এবং প্রিয়শী রায়।

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে ও বিজয়ীর সদস্য সাদিয়া সুলতানার পরিচালনা প্রশিক্ষন কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বুলবুল আহছান, হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা নার্গিস এবং চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।

Model Hospital

বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ট্রেইনার, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ট্রেইনিদেরসহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, করোনার সময় ২০২০ সাল থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। বিজয়ী থেকে তৈরি হয়েছে নতুন নতুন নারী উদ্যোক্তা, স্মাট বাংলাদেশ তৈরির লক্ষ্যে নারীদের স্বাবলম্বী হওয়াটা সবচেয়ে বেশী জরুরি। তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে।  নারীদের শিক্ষা, প্রশিক্ষন, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করানোর লক্ষ্যে কাজ করছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ীর সদস্য ,মিতু আক্তার, মুন্নি আলিশা, জয়িতা বনিক, জান্নাত আক্তার নিলি, সুমাইয়া মুসকান, প্রিয়শী রায়, আসমা আক্তার, আখি আক্তার, সামিয়া খান, সুমাইয়া ইসলাম স্বনর্না, তানজিলা আক্তার ঋতু, আসমা আক্তার, মীম,ঝিলি আক্তারসহ  সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital