বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোহনা টিভির চাঁদপুর পূর্বাঞ্চল প্রতিনিধি ফাহাদ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১০:২৯ পিএম
মোহনা টিভির চাঁদপুর পূর্বাঞ্চল প্রতিনিধি ফাহাদ
‘বাংলার প্রতিচ্ছবি’ শ্লোগানকে লালন করে এগিয়ে চলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভির চাঁদপুর-পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মোঃ ফাহাদ। গতকাল ১০ অক্টোবর (মঙ্গলবার) রাতে মোহনা টেলিভিশন লিঃ ভবনে আনুষ্ঠানিকভাবে তার হাতে চ্যানেলের পরিচয় পত্র তুলে দেন মোহনা টিভির কর্মকর্তাবৃন্দ।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় মোহনা টিভির ঢাকাস্থ মিরপুর পল্লবীর কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পান তিনি। এ সময় চ্যানেলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৭-০৯-২০২৩ খ্রিঃ তারিখ হতে নিয়োগকৃত পত্রটি, যার স্মারক নং- মোহনাটিভি/জেপ্র/অনিপ/২০২৩-এ কার্যকর করা হয়।
সাংবাদিক মোঃ ফাহাদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মিজানুর রহমান খান ও ফাতেমা বেগম দম্পতির ২ সন্তানের মধ্যে ছোট সন্তান। ২০১৯ সালের শুরুর দিকে চাঁদপুরের স্থানীয় দৈনিক চাঁদপুর সংবাদের ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। কাজের ধারাবাহিকতায় পরে ২০২০ সালে যুক্ত হন চাঁদপুরের স্থানীয় দৈনিক শপথ পত্রিকায়। এরই মধ্যে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন সাংবাদিকদের সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাবে। ধীরে ধীরে সাংবাদিকতায় অগ্রসর হয়ে কাজ শুরু করেন জাতীয় দৈনিক খোলাকাগজে।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি কর্মক্ষেত্রে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিকভাবে সহযোগিতা চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।