বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ডাল কাটতে গিয়ে হত্যা

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১১:৫৫ পিএম
ফরিদগঞ্জে ডাল কাটতে গিয়ে হত্যা

ঘরে পাশেই চাচা দুলাল চন্দ্র বাউলের আম গাছ। গাছের পাতা ঘরের চালে পড়ে চাল নষ্ট হচ্ছে ভাতিজা সুবাস চন্দ্র বাউলের । গাছের ডাল কাটতে স্থানীয় মেম্বারের ও স্বরনাপন্ন হয়েছেন সুবাস। তার পর ও ডাল কাটেনি চাচা। এরপর নিজেই বাড়ির পাশের মোস্তফা নামের এক ব্যক্তিকে দিয়ে দুইটা ডাল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এসময় দুলালের চন্দ্র সুবাসকে ধাক্কা দেয়। এরপর সুবাস চন্দ্র বাউল (৫৫) পড়ে গিয়ে মৃত্যু হয় এবং দুলাল বাড়ি থেকে পালিয়ে যায়।

১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতলী এলাকার বাউল বাড়িতে এ ঘটনা ঘটে। সুবাস বাউল মৃত রুপচান বাউলের ছেলে।

এ ঘটনায় সংবাদ পেয়ে থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসেন। এসময় জিজ্ঞাসাবাদ করার জন্য ঘাতক দালালের স্ত্রী পুরবী রানী অধিকারি ও দুলালের শশুর নকুল চন্দ্র দাসকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মৃত সুবাসের বড় ভাই রঞ্জিত চন্দ্র বলেন, দুলাল আমার ছোট ভাইকে মেরে ফেলেছে। দুলাল জানতো আমার ভাই হাটের রোগী। তার পর ও সে আমার ভাইকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়। আমি দুলালের বিচার চাই। মৃত সুবাসের ছেলের বউ শিউলি বলেন, আমার স্বামী সৌদি আরব থাকে। দুলাল আমার শশুরকে মামার জন্য হাতে দা নিয়ে তেড়ে আসে এবং ধাক্কা দিলে তিনি উড়ে গিয়ে ঘরের বেড়ার সাথে পড়ে গিয়ে সাথে সাথে মারা যান। আমারা এই দুলালের বিচার চাই।

Model Hospital

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাসুদ গাজী জানান, সুবাসের ঘরের চালের উপরের দুলালের আমা গাছের পাতা পরে চাল নষ্ট হচ্ছে বলে আমাকে বেশ কয়েকবার জানিয়েছে। আমি দুলাল চন্দ্রকে বলেছি ডাল কেটে দিতে। দুলাল ডাল না কাটায় সুবাস নিজে দুটি ডাল কাটে। এরপর দুলাল এস সুবাসকে ধাক্কা দিলে সুবাস পড়ে গিয়ে মারা যায়। আমি ঘটনা শুনেই ঘটনাস্থলে এসে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, আমরা ঘটানাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করছি। এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযুক্ত দুলাল পলাতক রয়েছে। দুলালের স্ত্রী ও শ^শুরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital