বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উদ্বোধক মেজর (অব.) রফিকুল ইসলাম প্রধান অতিথি ডাঃ দীপু মনি

আজ চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১২:১২ এম
আজ চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশ

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও স্থানীয়, জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হবে আজ।

চাঁদপুর প্রেসক্লাব ভবনে বর্ণাঢ্য আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশাসনিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ।

সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ সাংবাদিক সমাবেশে চাঁদপুর প্রেসক্লাবের সদস্য এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে আমন্ত্রিত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহাবুবুর রহমান সুমন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।