বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে দুইটি মসজিদে শিল্পপতি এম ইসফাক আহসানের অনুদান প্রদান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১২:৩০ এম
মতলব উত্তরে দুইটি মসজিদে শিল্পপতি এম ইসফাক আহসানের অনুদান প্রদান

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে এক সাথে ৫শরও বেশি মডেল মসজিদ নির্মাণ করে যে ইতিহাস সৃষ্টি করেছে তা সারা বিশ্বের কোন মুসলিম নেতা পারেনি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কর্মকর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

এম ইসফাক আহসান আরো বলেন, দুনিয়ায় আল্লাহর মনোনীত কিছু ঘর আছে, যেখানে বান্দা মহান আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত হয় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সেখানে প্রবেশ করলে মুমিনের মন আল্লাহর ভালোবাসার সৌরভে প্রশান্ত হয়ে যায়। সেখানে মুমিনরা মহান আল্লাহর সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়। সেটি পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদ।

১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে ১০ টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পূর্ব শিকিরচর মধ্যপাড়া জামে মসজিদ ও পূর্ব শিগিরচর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের নির্মাণাধীন কাজ পরিদর্শন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশাী এম ইসফাক আহসান সিআইপি পরিদর্শন শেষে মসজিদ কমিটির উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ও মিলাদ দেওয়ার আয়োজন প্রধান অতিথি বক্তব্যে এম ইসফাক আহসান সিআইপি এসব কথা বলেন।

Model Hospital

তিনি আরো বলেন, তা ছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যত দিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, তত দিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে তাই যার যার অবস্থান থেকে সাধ্যমত প্রত্যেকে মুসলমানদের ধর্মীয় কাজে অংশ গ্রহণ করা উচিত।

মসজিদ কমিটির সভাপতি নুরু মিয়ার সভাপতিত্বে কাউন্সিলর মো. হারিজ খানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েতুল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিঠু পাটোয়ারী, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, ফতেহপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কালাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস এম মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম শ্যামল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মিজান হাওলাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, কলকান্দা ইউনিয়ন যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান রানা, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য মাশরাফি মাসুদ, উপজেলা ছাত্রলীগের, সাইফুল সরকার’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে মসজিদের নির্মাণ কাজে আর্থিক অনুদান প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন এম ইসফাক আহসান সিআইপি।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ