বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর জহিরাবাদে আ.লীগ নেতা মুক্তার গাজীর মাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ৮:৪৯ পিএম
মতলব উত্তর জহিরাবাদে আ.লীগ নেতা মুক্তার গাজীর মাতার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আলহাজ গাজী মুক্তার হোসেনের মাতা তাছলিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং মেজবানির আয়োজন করা হয়। এসব আয়োজনে শরিক হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

দোয়া মাহফিলে যোগদেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা তাছলিমা বেগমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এসময় মরহুমার স্বামী নুরুল ইসলাম গাজী, বড় ছেলে গাজী মুক্তার হোসেন, অপর ছেলে জহিরাবাদ ইউপির চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, ইয়ার হোসেন গাজী, সোহেল গাজী, সম্রাট গাজী উপস্থিত ছিলেন।

Model Hospital

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য আহসান উল্লাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান, বাগানবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ফরাজীকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বোরহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোর্শেদ আহার চৌধুরী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজুল হাসান রিয়াজ, ষাটনল ইউপির সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন শরীফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির রায়হান, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার সরকার, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম প্রধান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রেনু বেগম, সাধারণ সম্পাদক আকলিমা বেগম, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, যুবলীগ নেতা কামরুল হাসান মামুন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী সম্রাট, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম নোমান দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সদস্য সদরুল আমিন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শিকদার প্রমুখ।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ