বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার উন্নয়ন পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল : এম ইসফাক আহসান

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৯:০৪ পিএম
শেখ হাসিনার উন্নয়ন পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল : এম ইসফাক আহসান

মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের সাফল্যের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান সিআইপি।

সমাবেশে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এম ইসফাক আহসান সিআইপি উপস্থিত নেতাকর্মীদের কাছে এমপি প্রার্থী হতে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সামনে তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নৌকার পক্ষে একত্র হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানান। শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর। তিনি এদেশের উন্নয়নের জন্য নিঃস্বার্থ কাজ করে যাচ্ছেন। যা বাংলাদেশেরতো বটেই, শেখ হাসিনার উন্নয়ন পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল।

Model Hospital

শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে বলেছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে। সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে নেতা-কর্মীরা রাজপথে আছে, রাজপথে থাকবে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেফায়েত উল্ল্যা দর্জির সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মেয়র লায়ন আরিফ উল্ল্যা সরকার।

আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লা মাষ্টার, মহিলা বিষয়ক সম্পাদক রমা দত্ত, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ূম চৌধুরী, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, ছেংগারচর পৌর কাউন্সিল হারিজ খাঁন, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital