বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আগামী প্রজন্মের জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ১০:৩৫ পিএম
আগামী প্রজন্মের জন্য উন্নত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে 
শাহরাস্তিতে জোবেদা মতিন গার্লস স্কুল এন্ড কলেজ ইলিশ ভার্সনের শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে শাহরাস্তি পৌর শহরের সুয়াপাড়া কালিয়াপাড়া এলাকায় কলেজ ক্যাম্পাসে এটির পথ চলা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান জোবেদা মতিন ফাউন্ডেশন ও গার্লস স্কুল এন্ড কলেজ ইলিশ ভার্সনের চেয়ারম্যান ও ইউএসএ বিমানে পাইলট হিসেবে কর্মরত মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ আসনের সাংসদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম ।
তিনি তার বক্তব্য বলেন, চলমান শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় ও ইংরেজি ভার্সনে গ্রামীন জনপদে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন আমি এই ধরনের একটি উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের তাগিদ বহু আগে থেকে অনুভব করেছিলাম।
আজ এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার গুণগতমান দেখে মনে হলো তারা কিছুটা শিখতে সক্ষম হয়েছে। যা আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি আরো বলেন আমি জাতীয় সংসদে উন্নত  শিক্ষা ও  স্বাস্থ্য ব্যবস্থার সময় উপযোগী আরো সমৃদ্ধ করার জন্য কাজ করছি। আগামীতে করে যাব।
পরিশেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, শাহরাস্তি  পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলমগীর হোসেন, ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মোস্তাক আহম্মেদ চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহেরুন নেছা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, ওসি তদন্ত মো.খায়রুল আলম, টিএস এম কামরুল হাসান, ব্যবসায়ি ইকবাল হোসেন ভূঁইয়া, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা রাজনীতিবিদ সমাজসেবক মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী মেজবা কবির,মোঃ মোস্তাকুর রহমান মিরন, জান্নাতুল নাঈম, জান্নাতুল আফরোজ, সাংসদের নাতনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী পারভীন রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী ।
উক্ত কলেজের শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্যমান্য বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
দিনভর অনুষ্ঠান শেষে সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital