শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিদ্যালয়ের জমি দখল করে ভবন নির্মাণ : বাউন্ডারি নির্মাণে জটিলতা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩, ১১:১১ পিএম
মতলব উত্তরে বিদ্যালয়ের জমি দখল করে ভবন নির্মাণ : বাউন্ডারি নির্মাণে জটিলতা

মতলব উত্তর উপজেলায় জোরপূর্বক বিদ্যালয়ের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ০৬নং লবাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে বিদ্যালয়ের বাউন্ডারী নির্মান করতে জটিলতা সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে এই স্কুলের অনুকুলে ৩৪ শতক জমি রেজিস্ট্রি করে দেয় স্থানীয়রা। ও স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্যদের অংশীদার শাহজাহান ও তার ভাইয়েরা বিদ্যালয়ের জায়গা জোড়পূর্বক দখল করে ভবন নির্মাণ করে।

সম্প্রতি এই বিদ্যালয়ে বাউন্ডারির নির্মাণের কাজ আসে। ঠিকাদার কাজ করতে গিয়ে সিডিউল অনুযায়ী কাজ করতে পাড়ছেনা। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের দক্ষিন পাশে শাহজাহানের ভবনের ভিতর ৩ ফুট জায়গা আছে বিদ্যালয়ের। এই ৩ ফুট ছাড়াও বিভিন্ন গাছ রোপন করে ও রান্নাঘর তৈরি করে আরো ৫ ফিট জায়গা দখল করে রেখেছে। এখন বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ কাজ শুরু হয়েছে। শাহজাহান ও তার ভাইদ্বয় মিলে বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখল করায় বাউন্ডারি দিতে জটিলতা সৃষ্টি হয়েছে।

Model Hospital

এ বিষয়ে শাহজাহন জানান, বিদ্যালয়ের জায়গা আমরাই দান করেছি, এখন আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করছি, গাছগুলো কেটে দিবো। ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজালাল বলেন, বিদ্যালয়ের জায়গা মাপার সময় আমাকে জানানো হয়নি। তাই সীমানা কোথায় পড়েছে তা আমি জানি না। তারপরও প্রধান শিক্ষককে দিয়ে স্থানীয় প্রশাসনে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, বিদ্যালয়ের জমির দখল ছাড়তে শাহজাহানকে বার বার বলার পরও তিনি দখল ছাড়েনি। পড়ে সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হানিফকে জানালে তার পরামর্শ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের কাছে লিখিত অভিযোগ দেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান বলেন, বিষয়টি তদারকি করার জন্য উপজেলা শিক্ষা অফিসকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মতলব উত্তর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, আমি ও ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে যাই। শাহজাহানকে তার গাছগুলো কাটার জন্য বলে দিয়েছি। গাছ না কাটলে উপজেলা প্রশাসনের মাধ্যমে গাছ কেটে বিদ্যালয়ের জায়গা পুনরুদ্ধার করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital