কচুয়ায় ফিলিস্তিনের মুসলমান হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সম্প্রতি ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমান হত্যার ঘটনায় কচুয়া উপজেলার মনোহরপুর ইমাম হোসাইন (রাঃ) সুন্নি যুব কল্যাণ সংঘের উদ্যেগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে কচুয়া-কালিয়াপাড়া সড়কের মনোহরপুর নামক স্থানে সড়কের দু’পাশে দাড়িয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসি মানববন্ধন কর্মসূচী অংশ গ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন, মনোহরপুর ইমাম হোসাইন (রাঃ} সুন্নি যুব কল্যাণ সংঘের সভাপতি মাওলানা হাবিবুর রহমান আল কাদরী,সহ-সভাপতি ফখরুল ইসলাম সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা মোঃ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সদস্য ইমতিয়াজ আহমেদ রাব্বি, সংগঠনের উপদেষ্টা ইমরান হোসেন, মোঃ ইলিয়াস, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের অফিস প্রধান ফারুক হোসেন, সংগঠনের সদস্য মাজাহারুল, লাদেন মিয়াজী, মাহহফুজ, শাকিব জাহিদ হোসেন প্রমুখ।

এসময় ইমাম হোসাইন (রাঃ) সুন্নি যুব কল্যাণ সংঘের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









