বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিতারায় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের গণসংযোগ ও পথসভা

মো. রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:৫০ পিএম
কচুয়ায় বিতারায় আওয়ামী লীগ নেতা গোলাম হোসেনের গণসংযোগ ও পথসভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. গোলাম হোসেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে কচুয়ায় গণসংযোগ, কুশল বিনিময় ও পথসভা করেন।

সোমবার দিনব্যাপী উপজেলার বিতারা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে দূর্গাপুর, বিতারা, অভয়পাড়া, শিমুলতলী, তুলাতুলি, শংকরপুরে গণসংযোগ শেষে বিতারা বাজারে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন- আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীরা জাতে নির্ভিঘ্নে বৃহৎ ধর্মীয় উৎসবটি করতে পারে সেজন্য আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে তাদের পাশে থেকে সহযোগিতা করবেন। এটা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ। তিনি আরো বলেন, দূর্গাপূজা আসলে সাম্প্রদায়িক শক্তিরা উৎপেতে থেকে দেশকে বিশৃঙ্খলার পথে ঠেলে দেওয়ার জন্য। আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে এ অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াবেন। শেখ হাসিনার হাত ধরেই এ বাংলাদেশ হবে সিঙ্গাপুরের আদলে স্মার্ট বাংলাদেশ।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, সাংগঠনিক সম্পাদক আব্দুর জাব্বার বাহার, সাবেক জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, লিটন মুন্সি, আমিন উদ্দিন, সেলিম মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিন, সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী, মিজানুর রহমান সর্দার, সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নুরে আলম, আব্দুস সামাদ আজাদ, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, আওয়ামী লীগ নেতা মোসলেম মোল্লা, ইউনুছ মেম্বার, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ছাতলীগ নেতা হোসাইন, রাশেদ, শাহাদাতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক গণসংযোগে উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।