বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের সহকারি শিক্ষক আমেনা আক্তারের বিদায় সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:৫৫ পিএম
মতলব উত্তরের সহকারি শিক্ষক আমেনা আক্তারের বিদায় সংবর্ধনা

মতলব উত্তর উপজেলার ৭নং পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

চাকুরী সময়কাল শেষ হওয়ায় তিনি অবসর বিদায় নেন।

১৬ অক্টোবর সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ¦ আরিফ উল্যাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. বেলায়েত হোসেন।

Model Hospital

জীবগাঁও হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, বিদ্যুৎসাহী সদস্য আফিফা আক্তার মুন্নি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল, মতলব উত্তর উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি আবদুল বাতেন, মতলব উত্তর উপজেলা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ চৌধুরী, বদিউল আলম মাস্টার, বিদায়ী শিক্ষিকা আমেনা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিলা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক রেখা আক্তার, খালেদা আক্তার, ইশরাত জাহান নিশা, বকুল হোসেন সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

বিদায়ী শিক্ষক আমেনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কুলের সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital