বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে দুইদিনের সফরে নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১১:৩১ পিএম
মতলব উত্তরে দুইদিনের সফরে নুরুল আমিন রুহুল এমপি

চাঁদপুর-০২ আসন (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল ১৭ ও এবং ১৮ অক্টোবর দুই দিনের সফরে মতলব উত্তর আসছেন আজ।

১৭ অক্টোবর সকাল ৯টায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যাক্তিদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

সকাল সাড়ে ৯টায় মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে জেলেদের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচি (ভিজিএফ) এর আওতায় খাদ্য শস্য (চাল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

সকাল সাড়ে ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান।

Model Hospital

বেলা ৩ টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস (পিবিজিএসআই) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট (এসডিইপি) এর আওতায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রনোদনার নগদ টাকা বিতরন।

বিকাল সাড়ে ৩টায় নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

১৮ অক্টোবর সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শিশুতোষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital